মনির মোল্যা,গোপালগঞ্জ : | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গত কাল বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
এ কর্মী সভায় জেলা, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সভায়
কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী জনসভাকে জনসমুদ্রে পরিণত করার নির্দেশনা দেন নেতৃবৃন্দ।
Posted ৪:৫৮ অপরাহ্ণ | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।