সালাহ্ উদ্দীন ময়মনসিংহ | বুধবার, ০৫ জুন ২০২৪ | প্রিন্ট
ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার চেষ্টা করায় মো. কাইয়ুম (৩৫) নামে এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৫ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কানারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত মো. কাইয়ুম উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুর নগর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ। নান্দাইল সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহি কর্মকর্তা অরুণ কৃঞ্চ পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সুত্র জানায়, মো. কাইয়ুম একবার ভোট দেয়ার পর আবারও ছদ্মবেশে কেন্দ্রে এসে প্রবেশ করে ভোট দেয়ার চেষ্টা করেন। এসময় ভোটগ্রহনে জড়িত ব্যক্তিরা তার আচরণে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করলে জাল ভোট দিতে আসার বিষয়টি স্বীকার করেন। পরে কর্তব্যরত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
অরুণ কৃঞ্চ পাল বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তিকে জেল হাজতে পাঠাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted ৪:৩৭ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুন ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।