রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীর রায়পুরায় তুচ্ছ ঘটনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

নরসিংদীর রায়পুরায় তুচ্ছ ঘটনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নরসিংদীর রায়পুরায় রফিকুল ইসলাম সরকার (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া গ্রামের গাজীপুরা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম চরমধুয়া গ্রামের হাজি মঙ্গল মিয়ার ছেলে। তার স্ত্রী মমতাজ বেগম স্থানীয় চরমধুয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার)।

গণমাধ্যমে নিহতের ভাই মোস্তাকিমের দাবি করেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রিফাত ও নয়নদের সঙ্গে রফিকুলের বিরোধ সৃষ্টি হয়েছিল। সেই শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

রোববার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন রফিকুল। পথে গাজীপুরা এলাকায় পৌঁছলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পেছন থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১০:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins