রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

নরসিংদীতে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে নরসিংদীতে পোলিং এজেন্টদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে এ কর্মশালা সম্পন্ন হয়।

কর্মশালায় মাস্টার ট্রেইনাররা পোলিং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য, ভোট গ্রহণ প্রক্রিয়া এবং ভোট গণনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নির্বাচনী বিধিমালা মেনে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় পোলিং এজেন্টদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক। তিনি নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে জানান।

এ সময় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৯:২৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins