খন্দকার আমির হোসেন | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট
আজ মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ তারিখে নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া, পাঁচদোনা, হাজীপুর ও চিনিশপুর ইউনিয়ন পরিষদ এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সেবাপ্রত্যাশীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এসময় জেলা প্রশাসক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। তিনি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি একটি গণশুনানি পরিচালনা করেন এবং জনগণের বিভিন্ন সমস্যা ও মতামত মনোযোগসহকারে শোনেন।
অনুষ্ঠানটি স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং নির্বাচন সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Posted ১১:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।