রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

নরসিংদীতে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নরসিংদী জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোট গ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সার্বিক তদারকি জোরদার করা হয়েছে।

ভোট গ্রহণ চলাকালে নরসিংদী জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।

পরিদর্শনকালে তারা ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় পুলিশ সুপার ভোটগ্রহণকারী কর্মকর্তা ও উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলেন। ভোটাররা স্বতঃস্ফূর্ত ও নির্বিঘ্ন পরিবেশে ভোট দিতে পারছেন বলে জানান। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের জানমাল রক্ষায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins