রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

নরসিংদীতে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

নরসিংদীতে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে কম ওজনের মিষ্টি বিক্রির দায়ে আরেক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারী) দুপুরে শহরের ভেলানগর এলাকায় পরিচালিত অভিযানে এসব জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নরসিংদীর সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান।

অভিযানে ভেলানগর মানিকরোড এলাকার এটিএম রাইস এজেন্সির মালিক মো. মনিরুল ইসলাম এবং ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ড এলাকার মা বীজ ভান্ডার দোকানের মালিক কবির প্রধান অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়টি প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ক্রেতার নিকট ন্যায্য মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির ব্যবস্থা করা হয়।

একই অভিযানে ভেলানগর বাজারের লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি বেশি ওজনের কার্টনে মিষ্টি বিক্রি করছিল। অভিযানের সময় এক ক্রেতাকে তিনটি কার্টনের মাধ্যমে মোট ৪৮০ গ্রাম মিষ্টি কম দেওয়ার বিষয়টি প্রমাণিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ২:৩৭ অপরাহ্ণ | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins