বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

ঠাকুরগাঁওয়ে ১০ হাজার মোটরসাইকলে নিয়ে আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা

মোঃ মহসিন হোসেন মিতুল   |   শনিবার, ০৪ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট

ঠাকুরগাঁওয়ে ১০ হাজার মোটরসাইকলে নিয়ে  আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা

বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরা ও দেশব্যাপী জামায়াত-বিএনপি’র অবরোধ ও জ্বালাও পোড়াও এর প্রতিবাদে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় ১০ হাজারের বেশি মোটরসাইকেল নিয়ে উন্নয়ন শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার দুপুর ২টায় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাজহারুল ইসলাম সুজনের আহ্বানে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

দুপুরে উপজেলার সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে উন্নয়ন শোভাযাত্রার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম।

শোভযাত্রায় আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ মোটরসাইকেল নিয়ে অংশ নেয়।

শোভাযাত্রাটি ঠাকুরগাঁও-২ আসনের বালিয়াডাঙ্গী,হরিপুর ও রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় ব্যানার ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও বিএনপি-জামায়াতের হরতাল-অরোধের নামে নাশকতার চিত্র তুলে ধরা হয় এবং বিএনপি জামাতকে বয়কটের আহবান জানানো হয়।

Facebook Comments Box

Posted ৬:৫৮ অপরাহ্ণ | শনিবার, ০৪ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins