বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

ঠাকুরগাঁওয়ে হানিফ পরিবহনের ধাক্কায় একই পরিবারের মেয়ে সহ ৩ জন নিহত

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি :   |   রবিবার, ২৭ নভেম্বর ২০২২   |   প্রিন্ট

ঠাকুরগাঁওয়ে হানিফ পরিবহনের ধাক্কায় একই পরিবারের  মেয়ে সহ ৩ জন নিহত

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। রোববার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বিলডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মাসুদুর রহমান (৫৫), তার স্ত্রী হামিদা বেগম (৪৫) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪)। মেয়ে স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এলাকাবাসী বরাতে জানা যায়, মাদরাসার বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় মেয়ে সিমি ও স্ত্রী হামিদা বেগমকে নিয়ে মাসুদুর রহমান মথুরাপুর থেকে মোটরসাইকেলযোগে হরিহরপুরের মাদরাসাতুল হুদা আল ইসলামিয়া আল সালাফিয়্যাহ মাদরাসার উদ্দেশে রওনা হন। এ সময় বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা দ্রতগামী হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হামিদা বেগম (৪৫) মারা যান। পরে বাবা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। পরে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার সারোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে মেয়েটির মা মারা যান। আর মেয়ে ও বাবাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিহাব মাহমুদ সুজন বলেন, বাবা-মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তারা মারা যান

Facebook Comments Box

Posted ৪:৪১ অপরাহ্ণ | রবিবার, ২৭ নভেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins