কুষ্টিয়া প্রতিনিধি: | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে ক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস’র সভাপতিত্বে ক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সাংগঠনিক সম্পাদক আলমগীর মন্ডল, অর্থ-সম্পাদক হাফিজুর রহমান, সদস্য মারফত আফ্রিদী, আশরাফুল আলম হীরা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ। পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Posted ৩:০৬ অপরাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।