বুধবার ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

কুষ্টিয়ার মিরপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন

বাবলু রঞ্জন বিশ্বাস, কুষ্টিয়া   |   বুধবার, ২১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

কুষ্টিয়ার মিরপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন

কুষ্টিয়ার মিরপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সম্পন্ন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে বুধবার বিকেলে মেলার সমাপনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কামাল আজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিজভী ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইশরাক রহমান, প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামসুল আলম প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাপসী রাবেয়া। পরে মেলায় অংশ গ্রহণকারী উদ্যোক্তা ও প্রদর্শনযোগ্য পণ্য উৎপাদনকারী কৃষাণ-কৃষাণীকে পুরস্কৃত করা হয়।

Facebook Comments Box

Posted ৭:২০ অপরাহ্ণ | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins