মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

কিশোরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ইং উদযাপন উপলক্ষে র‌্যালী ও অগ্নিকান্ড/ভূমিকম্প মহড়া উদযাপন

পুলক কিশোর গুপ্ত, কিশোরগঞ্জ:   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট

কিশোরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ইং উদযাপন উপলক্ষে র‌্যালী ও অগ্নিকান্ড/ভূমিকম্প মহড়া উদযাপন

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে শহীদ মিনার সংলগ্ন জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ইং উদযাপন উপলক্ষে র‍্যালী ও অগ্নিকান্ড/ভূমিকম্প মহড়া
সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১:০০ ঘটিকায় থেকে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দুর্যোগ বিষয়ক সচেতনতামূলক ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কিশোরগঞ্জ, মোঃ বদরুদ্দোজা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, কিশোরগঞ্জ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ মো: সাইফুল মালেক চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:শহীদুল ইসলাম।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সদস্য, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন। মহড়ার মাধ্যমে ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে হয় তা প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান, দুর্যোগ সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ২:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins