বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবিতে তালতলীতে মানববন্ধন

মোঃ ইমরান হোসাইন   |   বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট

ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবিতে তালতলীতে মানববন্ধন

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপসারণ না করার দাবিতে তালতলীতে মানববন্ধন হয়েছে।দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপিও।

বৃহস্পতিবার সকালে উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের  ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য গন সহ প্রায় ৫শতাধিক সাধারণ জনগণ এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ৫ নং বড়বগী  ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, নিশান বাড়িয়া ইউপি সদস্য জয়নাল আবেদীন মোল্লা,পচাকোড়ালিয়া ইউপি সদস্য মো.সোহেল নিশান বাড়িয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগম ও পচাঁকোড়ালিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মাসুমা আক্তার সহ একাধিক
বক্তারা বলেন, বিভিন্ন গণমাধ্যমে এ মাসেই ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান, ইউপি সদস্যদের অপসারণের খবর প্রকাশিত হচ্ছে।

আমরা তৃণমূলে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অন্তর্বর্তী কালীন সরকারের পক্ষে কাজ করছি। এলাকায় জনসেবা দিয়ে আসছি।

আমাদের অপসারণ করা হলে গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানের মতো বিভিন্ন সেবামূলক কার্যক্রম বিঘ্নিত হবে। এজন্য আমাদের দাবি দেশের যেসব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ইউপি সদস্য বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল তদন্ত সাপেক্ষে শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

Facebook Comments Box

Posted ১২:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins