রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির তরুণ নেতা মো. আব্দুল আলীম তৃণমূলে আলোচনার কেন্দ্রবিন্দুতে

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   রবিবার, ১৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

সিরাজগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির তরুণ নেতা মো. আব্দুল আলীম তৃণমূলে আলোচনার কেন্দ্রবিন্দুতে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (তাড়াশ–রায়গঞ্জ–সলঙ্গা) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপির তরুণ, মেধাবী ও পরিশ্রমী সংগঠক মো. আব্দুল আলীম তৃণমূলে সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি দীর্ঘদিন ধরে দলের সংগঠনকে শক্তিশালী করা ও সাধারণ মানুষের মধ্যে বিএনপির আদর্শ ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন।

তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চলনবিল থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামীণ জনপদে গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন এই তরুণ নেতা। তিনি বলেন, “৩১ দফা বাস্তবায়িত হলে দেশের সর্বস্তরের মানুষের মঙ্গল নিশ্চিত হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গার হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষক ও শ্রমজীবী মানুষের মাঝে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আব্দুল আলীম। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তিনি নিজস্ব উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থেকেছেন। ফলে তিনি এলাকায় একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

তৃণমূলের অনেকে মনে করেন, স্বাধীনতার পর থেকে এই আসনে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও স্বাস্থ্য, শিক্ষা, সড়ক ও কর্মসংস্থানের ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। জনগণের প্রত্যাশা—“যিনি সবসময় সুখে-দুঃখে পাশে থেকেছেন, সেই ত্যাগী নেতা আব্দুল আলীমই হতে পারেন পরিবর্তনের নেতৃত্বদাতা।”

নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে আব্দুল আলীম বলেন, “বিএনপির আন্দোলন-সংগ্রামে আমি সবসময় নেতাকর্মীদের সঙ্গে মাঠে থেকেছি। মামলা-মোকদ্দমা ও কারাভোগের মধ্যেও জনগণ থেকে বিচ্ছিন্ন হইনি। তৃণমূলের সাধারণ মানুষ এখনও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর নেতা তারেক রহমানকে হৃদয়ে ধারণ করেন। সেই আদর্শ বাস্তবায়নে ‘ধানের শীষে’ ভোট দিতে হবে।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, দল আমাকে সিরাজগঞ্জ-৩ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই আমি এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর অগ্রনায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই, ইনশাআল্লাহ।”

বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের ৩১ দফা মানুষের মাঝে তুলে ধরতে ও তরুণ প্রজন্মকে দলের আদর্শে উদ্বুদ্ধ করতে তিনি নিয়মিত গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন।

তৃণমূল নেতাকর্মী ও স্থানীয় জনগণের প্রত্যাশা—সংগ্রামী, ত্যাগী ও জনবান্ধব রাজনীতির প্রতীক মো. আব্দুল আলীম যদি মনোনয়ন পান, তাহলে সিরাজগঞ্জ-৩ আসনটি বিএনপির জন্য একটি শক্তিশালী দুর্গে পরিণত হবে বলে তারা বিশ্বাস করেন।

Facebook Comments Box

Posted ৭:০৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins