শনিবার ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

যাত্রাবাড়ী অটোরিকশা গ্যারেজে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

শরীফ আহমেদ প্রতিবেদনঃ   |   মঙ্গলবার, ৩০ মে ২০২৩   |   প্রিন্ট

যাত্রাবাড়ী অটোরিকশা গ্যারেজে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল কোনাপাড়া আড়াবাড়ী বটতলা এলাকায় অটোরিকশা গ্যারজে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের দাবি ত্রুটিপূর্ণ বৈদ্যতিক লাইনের কারনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। নিহত ব্যক্তি সিন্দবাদ (২৬) শেরপুর জেলার নামাপাড়া গ্রামের আব্দুল আজিজ মিয়ার পুত্র। সোমবার বিকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। সরকারি অনুমোদন বিহীন নিষিদ্ধ অটোরিকশা গ্যারেজটির নাম দেশ বাংলা গ্যারেজ। গ্যারেজ মালিক রাজু আহমেদ ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন।

গ্যারেজের ম্যানেজার রুবেল দৈনিক বাংলার নবকন্ঠে বলেন, অটোরিকশা চালক সিন্দবাদকে একটি গাড়িতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে আমরা ধরাধরি করে নিয়ে এসে পানির ছিটা দিয়ে সুস্থ করার চেষ্টা চালাই, তাতে কাজ না হওয়ায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার এস আই রুম্মান এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তবে তিনি এখনই মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি।

এস আই রুম্মান বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে, পোস্টমর্টেম রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানাতে পারব।

প্রত্যক্ষদর্শী মুরাদ দৈনিক বাংলার নবকন্ঠে জানান, সিন্দবাদ গ্যারেজ থেকে ভাড়ায় চালিত একটি রিকশা আনতে যান। কিন্তু বিদ্যুতের লাইন খোলা না থাকায় অটোরিকশায় হাত দেয়া মাত্রই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

এসআই রুমান আরও জানান, পুলিশ মরদেহটির সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Facebook Comments Box

Posted ৭:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins