সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে মৌসুমি ফলে কেমিকেল নেই—ভ্রাম্যমাণ ল্যাবে বিএসটিআই’র পরীক্ষা

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট

নরসিংদীতে মৌসুমি ফলে কেমিকেল নেই—ভ্রাম্যমাণ ল্যাবে বিএসটিআই’র পরীক্ষা

আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাজারে বিক্রিত মৌসুমি ফলে ক্ষতিকর কেমিকেলের উপস্থিতি আছে কি না তা যাচাই করতে ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে পরীক্ষা পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নরসিংদী। পরীক্ষায় কোনো ফলে কেমিকেলের উপস্থিতি পাওয়া যায়নি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন, নরসিংদী-এর উদ্যোগে সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে স্টেশন রোডের ‘মেসার্স জননী ফল ভান্ডার’ নামীয় প্রতিষ্ঠানে বিএসটিআই’র ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে বিভিন্ন ধরনের মৌসুমি ফল পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফল অনুযায়ী, উক্ত প্রতিষ্ঠানের ফলে কোনো ক্ষতিকর কেমিকেলের উপস্থিতি পাওয়া যায়নি।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ, সহকারী পরিচালক (সিএম) নিখিল রায়, পরিদর্শক (মেট্রোলজি) মো. আরিফ হোসেন আসিফ এবং পরীক্ষক (ফুড অ্যান্ড ব্যাকটেরিওলজি) সুনন্দন দে।

পবিত্র মাহে রমজানে ভোক্তা সাধারণের ক্রয় ও পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করতে বিএসটিআই-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

Posted ৯:২৭ অপরাহ্ণ | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins