বুধবার ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

>>

ঈদকে সামনে রেখে নরসিংদীতে প্রসাধনী পণ্যে বিএসটিআই’র সার্ভিলেন্স অভিযান

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট

ঈদকে সামনে রেখে নরসিংদীতে প্রসাধনী পণ্যে বিএসটিআই’র সার্ভিলেন্স অভিযান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে মানহীন ও নিষিদ্ধ প্রসাধনী পণ্যের বিক্রি প্রতিরোধে অভিযান জোরদার করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (০৩ মার্চ) দুপুর ১২টায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী-এর উদ্যোগে নরসিংদী সদর উপজেলায় একটি সার্ভিলেন্স অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে শহরের ইনডেক্স প্লাজা শপিং কমপ্লেক্স, জামান শপিং কমপ্লেক্স ও কোঠাবাড়ি শপিং কমপ্লেক্স (বৌয়াকৌড়, সদর রোড) এলাকার বিভিন্ন নামীয় প্রসাধনী সামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তদারকিকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— প্রিয় সুপার সপ অ্যান্ড কসমেটিকস, রূপ কসমেটিকস, রাজ কসমেটিকস, রাইসা স্টোন অ্যান্ড কসমেটিকস, ড্রিম টাচ কসমেটিকস, লাল জবা কসমেটিকস, স্টোন হ্যাভেন, রাজিব অ্যান্ড ব্রাদার্স, মাইশা কসমেটিকস, ব্লাক কসমেটিকস, উইমেন স্টাইল, বিসমিল্লাহ কসমেটিকস, আশরাফ কসমেটিকস, অরিজিনাল কসমেটিকস, রেড রোজ কসমেটিকস, নির্জনা কসমেটিকস ও লাক্সারি কসমেটিকস।

অভিযান চলাকালে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী পণ্যের তালিকা ব্যবসায়ীদের সরবরাহ করা হয় এবং এসব পণ্য ক্রয়, বিক্রয় ও বিতরণ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে পরামর্শ প্রদান করা হয়। ব্যবসায়ীরা নিষিদ্ধ পণ্য বেচাকেনা না করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সচেতনতামূলক এ উদ্যোগকে স্বাগত জানান।

এসময় উপস্থিত ভোক্তাসাধারণও বিএসটিআই’র এ ধরনের কার্যক্রমের প্রশংসা করেন।

অভিযানে নেতৃত্ব দেন উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (সিএম) মোছা. রেবেকা সুলতানা, পরিদর্শক (মেট্রোলজি) আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল এবং ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন।

গুণগতমানসম্পন্ন পণ্য নিশ্চিতকরণে বিএসটিআই’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

Posted ৫:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins