শনিবার ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

গৃহিনী থেকে রাজপথ সামনে যশোরের এমপি সুলতানা মুন্নী

মহসিন সোহাগ:   |   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

গৃহিনী থেকে রাজপথ সামনে যশোরের এমপি সুলতানা মুন্নী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এখন সবচেয়ে বেশী আলোচনা সংরক্ষিত নারী আসন নিয়ে। সাবিরা সুলতানা মুন্নী যিনি গৃহিনী থেকে রাজপথে। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি। ত্রয়োদশ নির্বাচনে দলের কিছু নেতাকর্মীর বিশ্বাসঘাতকতার কারণে তিনি জাতীয় নির্বাচনে পরাজিত হন।

তিনি মনে করেন যেখানে আমি বিপুল ভোটে পাশ করার কথা দলের কিছু স্বার্থন্বেষী মহল আমাকে পরাজিত করেছে জেনে শুনেই। এখন সংরক্ষিত নারী আসনে আলোচনায় শীর্ষে রয়েছেন এই নেত্রী সাবিরা সুলতানা মুন্নী। স্থানীয় সূত্রের তথ্য বলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই বিএনপির মনোনীত প্রার্থীরা পরাজিত হয়েছেন। মাত্র একটি আসনে দলের প্রার্থী জয়ী হয়েছেন। তাই যশোর অঞ্চলে সাংগঠনিক ভিত্তি মজবুত করার জন্য সংরক্ষিত নারী আসনে একজন ত্যাগী ও পরীক্ষিত নেত্রীকে দল যেন মনোনয়ন দেয়।

এলাবাসীর প্রত্যাশা সে ক্ষেত্রে যোগ্য সাবিরা সুলতানা মুন্নী, বর্তমানে তিনি জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে। সাবিরা সুলতানার রাজনৈতিক জীবনে পদার্পন করার পেছনে রয়েছে কষ্টার্জিত অতীত। যশোর জেলা বিএনপির র্কোষাধ্যক্ষ ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ব্যবসায়ী নাজমুল ইসলাম ২০১১ সালে ঢাকা থেকে অপহরণের পর নিহত হন। স্বামীর মৃত্যুর পর এই সাবিরা সুলতানা মুন্নী গৃহিনী থেকে রাজনীতিতে আত্ননিবেশ করেন।

শোককে শক্তিতে পরিনত করে দলকে সুসংগঠিত করেন ও স্বামীর স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার এজেন্ডা নেন। ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে প্রায় ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন সাবিরা সুলতানা। এরপর থেকে দলের বিভিন্ন আন্দোলন সংগ্রামে ও দলের সংকটময় সময়ে ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। হামলা মামলা কারাবরণ সহ নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে তবু হাল ছাড়েননি। এই নেত্রীর সাংগঠিনক দক্ষতা ও আন্দোলন সংগ্রামের ভুমিকা ভালো থাকার কারণে ২০১৬ সালে বিএনপির কাউন্সিলে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া সাবিরা সুলতানা মুন্নীকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন। দলের ত্যাগ, পরিবারের ত্যাগ, সকল কিছু সমন্বয় করে এলাবাসীর চাওয়া সাবিরা সুলতানা মুন্নীকে তারা সংসদে এমপি হিসেবে দেখতে চায়।

Facebook Comments Box

Posted ২:৫৯ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins