সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি টাকা আত্মসাতের অভিযোগ

রবিবার, ১৭ জানুয়ারি ২০২১   প্রিন্ট  

সরকারি টাকা আত্মসাতের অভিযোগ
আল মাসুদ লিটন, জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৯ নং ঘোষের পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমানের রাস্তা সংস্কারের চল্লিশ দিনের কর্মসূচির আওতায় যে কাজ করার কথা ছিল তার এতটুকুও করে নাই। ৯নং ইউনিয়নের বসবাস কারী লোক জন জানান বিগত সাড়ে তিন বছরে এলাকার কোথাও কোনো রাস্তা সংস্কারের কাজ করা হয় নাই।এখন চল্লিশ দিনের কর্মসূচির কাজের কথা বলে এলাকার লোকদের কাছ থেকে ভোটার আইডির ফটোকপি ও ছবি নিয়ে মেম্বারদের সহযোগিতায় স্থানীয় ব্যাংকে একাউন্ট করে দিচ্ছে এই শর্তে যে, তোমরা বিল উঠিয়ে দেও আমি তোমাদেরকে এক বেলা খাওয়াবো আর পাঁচশত টাকা দিবো।
এলাকাবাসী আরোও জানান চেয়ারম্যানের কাছে একাউন্টের বিষয়ে বেশি কিছু জানতে চাইলে তিনি স্থানীয় লোকজনদের সাথে উদ্ভট আচরণ করেন ও অন্যান্য সুযোগ সুবিধা পরবর্তীতে দেওয়া হবেনা বলে শাসীয়ে দেন।৯নং ইউনিয়নের এলাকাবাসী বর্তমান চেয়ারম্যানের আচরণে ক্ষুব্ধ,তার উপর অনেক অভিযোগ উঠে  আসে এবং তারা নতুন মুখ চান, নতুন প্রতিনিধি চান।যে এলাকার মানুষের জন্য কাজ করবে এবং এলাকায় যথেচ্ছ উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাবে।
Facebook Comments Box

Posted ০৫:২৬ অপরাহ্ণ | রবিবার, ১৭ জানুয়ারি ২০২১

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]