শান্ত বণিক ও খন্দকার আমির হোসেন | সোমবার, ১০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট
সামাজিক সেবা, রাজনৈতিক চর্চা ও দেশ গঠনে অবদান রাখাই যার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য—তিনি মোঃ খবিরুল ইসলাম বাবুল (ভিপি খবিরুল), নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি।
১৯৭০ সালের ৫ আগস্ট নরসিংদী জেলার উত্তর সাটিরপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। পিতা মরহুম মোঃ খলিলুল্লাহ্ এবং মাতা মোসাম্মৎ নূরজাহান বেগম। শিক্ষাগত জীবনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ব্যবসাকে পেশা হিসেবে গ্রহণ করেন। বর্তমানে তিনি ২৮৪, উত্তর সাটিরপাড়া, নরসিংদী পৌরসভায় বসবাস করছেন।
রাজনৈতিক জীবনের সূচনা হয় ১৯৭৮ সালে, যখন তিনি সাটিরপাড়া কালী কুমার উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং স্কুলের স্কাউট দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন। সেই সময় স্কুল পরিদর্শনে আসেন তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। স্কাউট দলের সদস্য হিসেবে সারিবদ্ধভাবে ফুলের পাপড়ি ছিটিয়ে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান খবিরুল ইসলাম বাবুল। সে সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে করমর্দনের স্মৃতি আজও তাঁর জীবনের অন্যতম প্রেরণার উৎস। সেদিন থেকেই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতির প্রতি গভীরভাবে অনুরাগী হয়ে ওঠেন।
১৯৮৫ সালে নরসিংদী শহর শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে মনোনীত হন খবিরুল ইসলাম বাবুল। পরবর্তী সময়ে ১৯৮৫/৮৬ শিক্ষাবর্ষে এরশাদ সরকারের আমলে জীবনবাজি রেখে নরসিংদী সরকারি কলেজকে জাতীয় ছাত্র সমাজের দখল থেকে মুক্ত করে ছাত্রদলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। তাঁর নেতৃত্বে ছাত্রদলের পূর্ণ প্যানেল নির্বাচিত হয়। এরপর ধানমন্ডিস্থ বিএনপি অফিসে তৎকালীন দলীয় সভানেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি খবিরুলের মাথায় হাত বুলিয়ে দলের নীতি ও আদর্শে অবিচল থাকার পরামর্শ দেন।
১৯৮৬/৮৭ সালে অনুষ্ঠিত নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হন এজিএস পদে। এরপর ১৯৮৭/৮৮ শিক্ষাবর্ষে নরসিংদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
ছাত্রজীবন থেকেই দলের আদর্শে নিবেদিত থেকে আজও তিনি নরসিংদী জেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছেন। দীর্ঘদিনের এই রাজনৈতিক যাত্রায় তিনি বিশ্বাস করেন—সামাজিক সেবা, রাজনৈতিক চর্চা ও দেশ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখাই আমার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।
Posted ৮:১৬ অপরাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।