খন্দকার আমির হোসেন | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মনজুর এলাহীর সমর্থনে নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দনগর আনন্দ পার্কে এ বৈঠকের আয়োজন করেন শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার মোশতাক আহমেদ।
বৈঠকে প্রধান বক্তা খন্দকার মোশতাক আহমেদ বলেন, মনজুর এলাহী পুটিয়া ইউনিয়নের কৃতি সন্তান এবং সৎ ও যোগ্য ব্যক্তি। তিনি নির্বাচিত হলে পুটিয়া ইউনিয়নসহ সমগ্র শিবপুর উপজেলায় ব্যাপক উন্নয়ন সাধিত হবে। আগামী ১২ ফেব্রুয়ারি সৈয়দনগর কেন্দ্র থেকে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে তিনি উপস্থিত গ্রামবাসীর প্রতি আহ্বান জানান।
৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল্লাহ মৃধার সভাপতিত্বে এবং শিবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকিল খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে আরও বক্তব্য দেন পুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা, শিবপুর উপজেলা ওলামা দলের সহসভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাইয়ূম, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল বাশার খান, সাবেক ইউপি সদস্য আবু ছিদ্দিক, উপজেলা বিএনপির সদস্য মোমেন মিয়া, যুবদল নেতা খন্দকার লিখন, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক শাহ আলম মৃধা ও পুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন খান রবিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
Posted ৬:১৯ অপরাহ্ণ | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।