খন্দকার আমির হোসেন | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড তেলিয়া বাজারে শিবপুর আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনজুর এলাহীর ধানের শীষের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৩ শিবপুর আসনে এমপি প্রার্থী আলহাজ্ব মনজুর এলাহী।
পুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার কালা মিয়া।
এসময় উপজেলা ও পুটিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সঞ্চালনা করেন শিবপুর উপজেলা জাসাসের আহবায়ক এসএম আরিফুল হাসান ও পুটিয়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ।
Posted ২:৪৬ অপরাহ্ণ | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।