বৃহস্পতিবার ৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

রাজশাহী মহানগরীতে ভুয়া ডিজিএফআই পরিচয় দানকারী কর্মকর্তা গ্রেপ্তার

মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

রাজশাহী মহানগরীতে ভুয়া ডিজিএফআই পরিচয় দানকারী কর্মকর্তা গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর সিটিটিসি এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি হলেন- নওগাঁ জেলার মান্দা থানার ভরট্ট শিবনগর গ্রামের মো: মোজ্জামেল হকের ছেলে মো: শাহিনুর ইসলাম (৩০)।

গতকাল ৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগর সিটিটিসি এবং ডিবি পুলিশের একটি যৌথ টিম জানতে পারে রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার বক্ষব্যাধি (আইডি) হাসপাতালের সামনে পুকুর পাড়ে একজন ব্যক্তি নিজেকে ডিজিএফআই এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর (এডি) হিসেবে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করাসহ প্রভাব বিস্তার করছে।

পুলিশের ঐ টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে একটি পরিচয়পত্র প্রদর্শন করে। তবে তার বক্তব্যে অসংগতি পরিলক্ষিত হলে একপর্যায়ে সে ভুয়া পরিচয়ে প্রতারণা করার বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে তার মানিব্যাগে দুইটি পরিচয়পত্র পাওয়া যায় যার একটিতে তার পরিচয় ‘এসিস্ট্যান্ট ডাইরেক্ট ডিজিএফআই’ এবং আরেকটিতে এসিস্ট্যান্ট প্রোগ্রামার ডিজিএফআই লিখা ছিল। তার নিকট থেকে দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, আসামি দীর্ঘদিন ধরে ডিজিএফআই এর কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাদের সাথে শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে প্রতারণা করে আসছিল। তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে বিভিন্ন নারীর অশালীন ছবি ও ভিডিও পাওয়া যায়। এ বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে নারীর সঙ্গে প্রতারণার মাধ্যমে এসব অশালীন ছবি ও ভিডিও ধারণ করে নিজের মোবাইল ফোনে সংরক্ষণ করেছে।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় পর্নোগ্রাফি এবং দন্ড বিধি আইনে মামলা রুজু করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে। এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মালেক এর সাথে কথা বলা হলে তিনি আসামীর বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

Facebook Comments Box

Posted ৪:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins