মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়, রাজশাহীতে এসআই(নিরস্ত্র) হতে পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) পদে পদোন্নতি পাওয়ায় এসআই(নিরস্ত্র)/মোঃ নাসির উদ্দিন তুহিন’কে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান করান রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে স্বাগতম ও অভিনন্দন জানান।
এসময় তিনি পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের ব্যাপারে নির্দেশনা প্রদান করেন।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মো: শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রাজশাহীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
তথ্য সুত্রে জানা যায়, গত ১৫ ই ফেব্রুয়ারী এই ব্যাজ পরিধান অনুষ্ঠিত হয়।
তথ্য নিশ্চিত করেন, মোসাঃ সাবিনা ইয়াসমিন,অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া।
Posted ১১:০৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।