বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর শিবপুরে শীর্ষ সন্ত্রাসী সৈকত আলী অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

সোমবার, ১৬ জুন ২০২৫   প্রিন্ট  

নরসিংদীর শিবপুরে শীর্ষ সন্ত্রাসী সৈকত আলী অস্ত্র ও গুলিসহ গ্রেফতার
নরসিংদীর শিবপুরে শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের মূলহোতা মোঃ সৈকত ওরফে শওকত আলী (২৬) কে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে জেলা পুলিশ।
সোমবার (১৬ জুন) শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এক বিশেষ অভিযানে উপজেলার বানিয়াদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার ও একটি গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শওকত আলী মৃত সিদ্দিকুর রহমান ওরফে আবু ছিদ্দিকের ছেলে। তার স্থায়ী ঠিকানা না থাকায় তিনি ভাসমানভাবে বিভিন্ন এলাকায় অবস্থান করতেন।
পুলিশ জানায়, শওকত শিবপুর থানায় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় একটি হত্যা মামলা, তিনটি হত্যাচেষ্টা মামলা এবং তিনটি মাদক মামলাসহ মোট ছয়টি মামলার চার্জশিট রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা মুলতবি রয়েছে।
স্থানীয়দের ভাষ্যে, সৈকত আলী দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। তার গ্রেফতারে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে শিবপুর মডেল থানা সূত্রে জানা গেছে, শিবপুরে অপরাধ নির্মূলে পুলিশের ধারাবাহিক অভিযান চলমান থাকবে। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
Facebook Comments Box

Posted ০২:০৩ অপরাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]