মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
বুধবার, ২৪ জুন ২০২৬ প্রিন্ট
দেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠার ২০০ বছর পূর্ণ হবে ২০২৮ সালে। স্কুলের এই মাইলফলক উদযাপনের লক্ষ্যে বছর ব্যাপী নানা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
দ্বিশত বর্ষ উদযাপন এর সার্বিক আয়োজন বিষয়ে স্কুলের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের এক আলোচনা সভা আগামী ২৬ জুন শুক্রবার বিকাল চারটায় কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
Posted ০৪:২২ অপরাহ্ণ | বুধবার, ২৪ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]