মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ প্রিন্ট
তথ্য সুত্রে জানা যায়, নাটোর জেলার লালপুর থানাধীন অর্জনপুর বরমহাটি ইউনিয়নের শ্রীরামগাড়ী গ্রামস্থ ঈশ্বরদী স্টেশনের পূর্বে “সাজিদ জুট মিলস্”নামক একটি প্রতিষ্ঠানে অজ্ঞাতনামা ১২/১৪ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রবেশ করে।
অভিযোগকারীর দাবি অনুযায়ী অজ্ঞাতনামা ডাকাত দল উক্ত জুট মিলের ০১ জন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারসহ ০৪ জন স্টাফদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মারপিট করে হাত-পা এবং চোখ-মুখ বেঁধে আলাদা আলাদা রুমে বন্দি করে রাখে।
অতঃপর ডাকাতরা ৩০-০৫-২০২৬ ইং তারিখে রাত ০০:৩০ ঘটিকা হতে ভোর ০৪:৪০ ঘটিকা পর্যন্ত সর্বমোট ৮৩,৬০,০০০/- (তিরাশি লক্ষ ষাট হাজার) টাকার মালামাল লুন্ঠন করে নিয়ে যায়। ডাকাত দল এই কাজে ধারালো ছুরি, চাপাতি, লোহার রড, কাটার মেশিন ইত্যাদি ব্যবহার করে এবং ট্রাক যোগে মালামালসমূহ নিয়ে যায়।
পরবর্তীতে উক্ত ঘটনার প্রেক্ষিতে সাজিদ মল্লিক (৩৩), মালিক, পিতা-মৃত ইকবাল আহম্মেদ, মাতা- সুলতানা পারভীন, সাং-মোহাম্মদপুর, থানা- ঈশ্বরদী, জেলা-পাবনা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে লালপুর থানায় এজাহার দায়ের করলে ডাকাতি মামলা রুজু হয়।
বর্ণিত চাঞ্চল্যকর মামলা সংক্রান্তে নাটোর জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মাদ শরীফুল হক এর সার্বিক দিকনির্দেশনায় মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাটোর-এর তত্ত্বাবধানে ডিবি নাটোরের একটি চৌকস টিম ও তদন্তকারী কর্মকর্তার যৌথ উদ্যোগে ডাকাত দল সনাক্ত ও ডাকাতির রহস্য উদঘাটন এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।
উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনায় জড়িত ডাকাতদের অবস্থান সনাক্ত পূর্বক পাবনা জেলার আটঘরিয়া এবং সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে পাবনা সদর থানাধীন বড় বাজার এলাকা হতে বর্ণিত ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার করে এবং ০৬ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন-১। মোঃ মাহতাব মৃধা (৩২), পিতা- মৃত বেল্লাল মৃধা, মাতা- মোছাঃ মাবিয়া খাতুন, সাং- হায়দারপুর (নতুনপাড়া), থানা- আটঘরিয়া, জেলা- পাবনা ২। মোঃ লিটন প্রামানিক (৪৬), পিতা-মৃত আকুব্বর প্রামানিক, মাতা- মোছাঃ ছামিরন খাতুন, সাং-দক্ষিন মাছিমপুর, থানা- পাবনা সদর, জেলা- পাবনা ৩। মোঃ সেলিম হোসেন (৩২), পিতা- মোঃ গোলাম হোসেন, মাতা- মোছাঃ সেলিনা খাতুন, সাং-তারাপাশা, থানা- আটঘরিয়া, জেলা- পাবনা ৪। মোঃ সাদ্দাম হোসেন (৩৫), পিতা- মোঃ মিঠু শেখ, মাতা- মোছাঃ শাহানারা খাতুন, সাং- চরঘোষপুর, থানা- পাবনা সদর, জেলা- পাবনা ৫। মোঃ আব্দুল খালেক (৩৪), পিতা- মৃত মোফাজ্জল মন্ডল, মাতা- মোছাঃ মমতাজ বেগম, সাং- চরঘোষপুর ছাকান মার্কেট, থানা- পাবনা সদর, জেলা- পাবনা ৬। মোঃ সাগর শেখ (২২), পিতা- মোঃ আজগর হোসেন, মাতা- মোছাঃ সুফিয়া বেগম, সাং-কোষাখালি, থানা- পাবনা সদর, জেলা- পাবনা।
উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে মর্মে তথ্য নিশ্চিত করেন।
Posted ০৪:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]