মঙ্গলবার ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র আশুরা উপলক্ষে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   প্রিন্ট  

পবিত্র আশুরা উপলক্ষে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ

আগামী ২৬ জুন ২০২৬ ইং ১০ মুহাররম ১৪৪৮ হিজরি পবিত্র আশুরা উদযাপিত হবে। পবিত্র আশুরা যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় গাম্ভির্যের সাথে উদযাপন নিশ্চিতকল্পে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

আসন্ন পবিত্র আশুরা উপলক্ষে জারিকৃত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৬(ট) (ই), ২৯(১) (ক) ও ২৯(১) (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ২৬ জুন ২০২৬ খ্রি. ১০ মুহাররম ১৪৪৮ হিজরি রাজশাহী মহানগরী এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি, বিস্ফোরক দ্রব্য ও অন্য কোন ক্ষতিকর দ্রব্যাদি বহন এবং তাজিয়া ও শোকমিছিলে দা, চাকু, কাঁচি, বল্লম, তরবারি ইত্যাদি ধারালো/আক্রমণের উপযোগী বস্তু, ব্যাগ, পোটলা, বৈদ্যুতিক দূর্ঘটনা রোধকল্পে অধিক উচ্চতার নিশান, ধাতব বস্তু বহনসহ ‘পাইক’ মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া গণ উপদ্রব সৃষ্টি করতে পারে এমন অতি উচ্চ শব্দজনিত মাইক/স্পীকার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ২২ জুন ২০২৬ ইং তারিখ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির কর্তৃক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

Facebook Comments Box

Posted ০৪:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]