শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
বুধবার, ১৭ জুন ২০২৬ প্রিন্ট
মুন্সীগঞ্জ জেলায় তদন্তাধীন মামলাগুলোর গতি ত্বরান্বিত করা এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম। আজ বুধবার সকালে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মুন্সীগঞ্জ সার্কেলের আওতাধীন মুন্সীগঞ্জ ও গজারিয়া থানার নিয়মিত তদন্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রতিটি মামলা নিবিড়ভাবে তদারকি করতে হবে। বিশেষ করে প্রযুক্তি ও সাক্ষ্য-প্রমাণ নির্ভর তদন্ত নিশ্চিত করার ওপর তিনি সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। এছাড়া মামলা তদন্তে গতি আনতে ই-মামলার সঠিক ব্যবহার এবং ডিজিটাল প্রমাণ সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
এর আগে পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) লিজা আক্তারসহ মুন্সীগঞ্জ ও গজারিয়া থানার তদন্তকারী কর্মকর্তারা।
Posted ০৬:৩৮ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]