সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন: ৫০ হাজার টাকা জরিমানা

রবিবার, ১৪ জুন ২০২৬   প্রিন্ট  

নরসিংদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন: ৫০ হাজার টাকা জরিমানা

নরসিংদীর মাধবদীতে অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন পণ্য উৎপাদনের দায়ে নয়ন বেকারীতে অভিযান চালিয়েছে বিএসটিআই ও জেলা প্রশাসন। আজ রবিবার (১৪ জুন) যৌথ উদ্যোগে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, বিএসটিআই আঞ্চলিক অফিস, নরসিংদী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মাধবদী এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নয়ন বেকারী নামে একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে দেখা যায়, তারা কোনো প্রকার সিএম লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাত করছে।

বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, নরসিংদীর ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ পারভেজ মিয়া। জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ০৯:৩৭ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]