শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
রবিবার, ২২ জুন ২০২৫ প্রিন্ট
নরসিংদীর পলাশে ইজিবাইক চালক দেলোয়ার হোসেনের (৩০) হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
রোববার (২২ জুন) সকালে উপজেলার গজারিয়া বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নিহত দেলোয়ার উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া এলাকার আবু সাঈদের ছেলে।
এ সময় বক্তব্য দেন নিহত দেলোয়ার হোসেনের বাবা আবু সাঈদ, স্ত্রী রাকিবা বেগম, মা জিনুবা সুলতানা ও স্থানীয়দের পক্ষে গজারিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয়রা।
বক্তারা বলেন, দেলোয়ার খুবই ভালো ছেলে ছিল। আমরা তার হত্যাকারীদের ফাঁসি চাই। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
এর আগে, গত ১৫ জুন সকালে পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের পাশে ধনারচর এলাকার এক কলাবাগান থেকে ইজিবাইক চালক দেলোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করলেও বাকি আসামিরা এখনো পলাতক রয়েছে।
Posted ০৬:৫৫ অপরাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]