নবকণ্ঠ ডেস্ক | মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, দানবীর, শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নুল হক সিকদারের ৫ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন, ট্রেজারার প্রফেসর আব্দুল খালেক, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. আক্তার হোসেনসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মরহুম জয়নুল হক সিকদারের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মো. হাফিজুর রহমান।
বিশ্ববিদ্যালয় পরিবার প্রয়াত চেয়ারম্যান জয়নুল হক সিকদারের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁর আত্মার শান্তি কামনা করেছে।
Posted ৯:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।