বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে নরসিংদীতে ১৪৪ ধারা জারি

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫   প্রিন্ট  

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে নরসিংদীতে ১৪৪ ধারা জারি

আগামী ২৬ জুন সকাল ১০টা থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি/বিএম) ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা। দেশের অন্যান্য স্থানের মতো নরসিংদী জেলাতেও বিভিন্ন কেন্দ্র ও ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালে নকল ও বিশৃঙ্খলা রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা।

নরসিংদীর জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, পরীক্ষার দিনগুলোতে সকাল ৯টা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত জেলার পরীক্ষাকেন্দ্র ও ভেন্যুগুলোর আশপাশে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জারি থাকবে। আদেশে বলা হয়, পরীক্ষা চলাকালে যেকোনো ধরনের শব্দবর্ধক যন্ত্র ব্যবহার, ফটোকপিয়ার মেশিন চালনা, বেআইনি সমাবেশ কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির মতো কর্মকাণ্ড পরীক্ষার পরিবেশকে বিঘ্নিত করতে পারে। এসব আশঙ্কা মাথায় রেখে সুনির্দিষ্ট কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী, পরীক্ষাকেন্দ্রের ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য সকলের প্রবেশ নিষিদ্ধ। এছাড়া, পরীক্ষা কেন্দ্রের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাইক ও যেকোনো শব্দবর্ধক যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি, পরীক্ষাকেন্দ্রসংলগ্ন এলাকার বাজার ও লোকালয়ে বাণিজ্যিক ও ব্যক্তিগত পর্যায়ে ফটোকপিয়ার মেশিন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একইসঙ্গে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল, মিছিল, সভা-সমাবেশ এবং লাঠিসহ যেকোনো অস্ত্র বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

তবে এই আদেশ পরীক্ষার কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ২৬ জুন ২০২৫ থেকে আদেশ কার্যকর হবে এবং তা পরীক্ষা চলাকালীন প্রতিদিন বলবৎ থাকবে।

নরসিংদী জেলা প্রশাসন সকলের প্রতি আহ্বান জানিয়েছে, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জারিকৃত নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ০৩:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]