বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা

এইচএসসি পরীক্ষা উপলক্ষে ২০ জুন থেকে নরসিংদীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

রবিবার, ২২ জুন ২০২৫   প্রিন্ট  

এইচএসসি পরীক্ষা উপলক্ষে ২০ জুন থেকে নরসিংদীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

আগামী ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার থেকে সারাদেশের মতো নরসিংদীতেও এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি/বিএম) ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর নীতিমালার নির্দেশনার আলোকে আগামী ২০ জুন থেকে ১৫ আগস্ট ২০২৫ পর্যন্ত নরসিংদী জেলার সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশনা জারি করেছেন।

Facebook Comments Box

Posted ০৭:০৪ অপরাহ্ণ | রবিবার, ২২ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]