শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ প্রিন্ট
নরসিংদী শহরের সঙ্গিতা বাজার এলাকায় বিভিন্ন ফার্মেসি ও ডিসপেনসারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ) পরিচালিত এ অভিযানে সরকারি ওষুধ, মেয়াদোত্তীর্ণ ও সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ এবং রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিকসহ অন্যান্য ওষুধ বিক্রি, মজুত ও প্রদর্শনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উল্লিখিত অপরাধসমূহ আমলে নিয়ে তিনটি পৃথক মামলায় তিনটি ভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে প্রসিকিউশন পরিচালনা করে ঔষধ প্রশাসন অধিদপ্তর, নরসিংদী।
এসময় আশপাশের অন্যান্য ফার্মেসি মালিক ও সাধারণ জনগণকে সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়। মেয়াদোত্তীর্ণ, নিষিদ্ধ বা প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে সচেতন করা হয় এবং আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাছান পাটোয়ারী।
Posted ০৫:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]