নিজস্ব প্রতিবেদক : | বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট
ভালোবাসা উচ্চারণের সাহস জোগানো এই গানটি প্রকাশ করেছে PPR Music এর ইউটিউব চ্যানেল ও পার্থ প্রতীম রায়ের ভেরিফাইড ফেসবুক পেজ ।
প্রেম, অপেক্ষা আর না–বলা অনুভূতির গল্প নিয়ে নির্মিত এই ভিডিওতে অভিনয় করেছেন মামুন খান, পার্থ প্রতীম রায় ও সুষ্মিতা। গানটি লিখেছেন, সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন পার্থ প্রতীম রায়। সংগীতায়োজন ও মিক্স-মাস্টার করেছেন রূপন চৌধুরী।
গানের ভিডিও নির্মাণ করেছেন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সি. বি. জামানের একমাত্র সন্তান সি. এফ. জামান। বাবার মতো বরাবরই নির্মাতা হওয়ার স্বপ্ন লালন করেছেন তিনি। গ্র্যাজুয়েশন শেষ করে ব্র্যান্ড মার্কেটিংয়ে যুক্ত থাকলেও তাঁর আগ্রহের জায়গা ছিল চলচ্চিত্র নির্মাণেই।
ভালোবাসা দিবসে ভিডিওটি প্রকাশ উপলক্ষে নির্মাতা সি. এফ. জামান বলেন,
“এটি শুধু একটি ভিজ্যুয়াল নয়, এটি এক টুকরো অপেক্ষা। অনেক রাতের আলোচনা, অনেক সুরের খোঁজ আর অসংখ্য দৃশ্যের ভেতর দিয়ে হেঁটে আসা একটি প্রেমের গল্প। আশা করি দর্শকরা দেখবেন, শুনবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন।”
ঢাকার উত্তরা এলাকায় চিত্রায়িত হয়েছে ভিডিওটি। চিত্রগ্রহণ করেছেন কমল চন্দ্র দাস, সম্পাদনা ও কালার করেছেন কিশোর। পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে বসন্তের এই বিশেষ উপহার।
বিশ্ব ভালোবাসা দিবসে প্রকাশিত ‘Bhalobashi Bolte Chai’ ইতোমধ্যে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। এই বসন্তে ভালোবাসা যেন একটু জোরেই বলা যায়—সেই আহ্বানই জানাচ্ছে গানটি।
Posted ৪:০২ অপরাহ্ণ | বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।