শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
রবিবার, ১৫ জুন ২০২৫ প্রিন্ট
নরসিংদীর পলাশে কলাবাগান থেকে মো. দেলোয়ার হোসেন (৩০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ জুন) সকালে পলাশ উপজেলার পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের পাশে ধনারচর গ্রামের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত দেলোয়ার হোসেন পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের আবু সাইদের ছেলে। তার রাইসা নামে দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয়রা গণমাধ্যম কে জানায়, সকালে পলাশের পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের চরসিন্দুর ইউনিয়নের ধনারচর গ্রামের একটি কলাবাগানে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। গলাকাটাসহ মরদেহটির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানা গেছে।
নিহতের স্ত্রী রাকিবা বেগম গণমাধ্যম কে জানান, আমার স্বামী দেলোয়ার হোসেন শনিবার (১৪ জুন) সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়, রাতে আর বাড়ি ফেরেনি, সকালে লোক মুখে শুনতে পাই আমার স্বামীকে কে বা কারা হত্যা করেছে।
জানা গেছে, হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
Posted ০৬:২৬ অপরাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]