শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সোমবার, ৩০ মার্চ ২০২৬   প্রিন্ট  

শিবপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ ২০২৬) বেলা ১১টা ৪০ মিনিটে শিবপুর সরকারি হাসপাতাল রোড ও শিবপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান।

অভিযানকালে ঔষধের দোকান, কনফেকশনারী ও বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে তদারকি করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রিসহ অন্যান্য অপরাধে দুইজন ঔষধ বিক্রেতা ও একজন বীজ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহনেওয়াজ, মো. মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের সদস্যরা।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

Posted ০৪:৫৭ অপরাহ্ণ | সোমবার, ৩০ মার্চ ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]