নিজস্ব প্রতিবেদন
শনিবার, ২০ জুন ২০২৬ প্রিন্ট
গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে মাটি কাটার অপরাধে ১ ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।শুক্রবার (১৯ জুন, ২০২৬) সন্ধ্যায় গোদাগাড়ী উপজেলার কানাইডাংগা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র কানাইডাংগা এলাকায় কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও ইসরাত জাহান সেখানে ঝটিকা অভিযান চালান।
অভিযানে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান জানায়, কৃষি জমি রক্ষায় এবং অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে পরিচালিত এ ধরনের আইনানুগ পদক্ষেপে এলাকার সচেতন মহলের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে।
Posted ১১:৪২ পূর্বাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]