বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বপ্নজয়ীদের মানবিকতায় পূরণ হলো বিধবা মায়ের স্বপ্ন — অঞ্জলী সাহার মাথার ওপর উঠল নতুন ঘর

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   প্রিন্ট  

স্বপ্নজয়ীদের মানবিকতায় পূরণ হলো বিধবা মায়ের স্বপ্ন — অঞ্জলী সাহার মাথার ওপর উঠল নতুন ঘর

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রাম উওর মধ্যপাড়া নাগবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা প্রয়াত সুবল সাহার স্ত্রী অঞ্জলী সাহা। জীবনের দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন চরম কষ্ট আর অনিশ্চয়তার মধ্যে। একটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করতেন তিনি। সামান্য বৃষ্টি হলেই ঘরের চাল দিয়ে পানি পড়ত, আর রাত কাটাতে হতো পলিথিন টাঙিয়ে। অসহায় এই মায়ের দুঃখ-দুর্দশা দেখেও সমাজের অনেক বিত্তবান মানুষ ছিলেন নীরব। কয়েক বছর আগে অঞ্জলী সাহার স্বামী অসুস্থ অবস্থায় হুইলচেয়ারের অভাবে চলাফেরা করতে না পারার বিষয়টি দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকা ও সিটিভি অনলাইনে প্রকাশিত হলে কিছু মানবিক মানুষ এগিয়ে এসে একটি হুইলচেয়ারের ব্যবস্থা করেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে স্বামীকে হারিয়ে আরও কঠিন বাস্তবতার মুখোমুখি হন অঞ্জলী সাহা।

এমন সময় তার জীবনে আশার আলো হয়ে আসে শ্যামগ্রাম স্বপ্নজয়ী সংগঠন। অসহায় এই বিধবা মায়ের দুর্দশার কথা জানতে পেরে সংগঠনের সদস্যরা এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী ভাইদের সহযোগিতায় একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। ভালোবাসা, মানবতা ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তারা অঞ্জলী সাহার মাথার ওপর একটি নিরাপদ আশ্রয় গড়ে দেন।
১৮ জুন বৃহস্পতিবার সকালে ঘরের নির্মাণকাজ সম্পন্ন হলে অঞ্জলী সাহার চোখে দেখা যায় আনন্দ আর কৃতজ্ঞতার অশ্রু। বহুদিনের কষ্টের জীবন পেরিয়ে নিজের একটি নিরাপদ ঘর পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আমি কখনো ভাবিনি আমার জন্য কেউ এভাবে এগিয়ে আসবে। আল্লাহ সবাইকে ভালো রাখুন।”

এ সময় বক্তব্য রাখেন স্বপ্নজয়ী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জিহাদ, ইউপি সদস্য রঞ্জন মেম্বার, রাজন সূত্রধর, বাপন নাগ ও নিলয় সাহা।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সোহান, পিয়াস, নাফিজ, সাকিব, আরিফ, রায়হান, বাপ্পি, রাহুল, তৌকিরসহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম বাদল, কামরুল ইসলাম নিপু, শেখ ফরিদ, আনোয়ার হোসেন, মিঠু, দুর্জয়, ফাহিম, রায়হান, জুনায়েদ, মাহিন, আশরাফুল, প্রসেনজিৎ, প্রভাত, জয়ন্ত, তুলসী কর, দীপক কর, রামু কর, মনু কর, পলাশ কর, বাপন নাগ, রঞ্জন নাগ, পাপন সরকার, প্রবণ কর, নয়ন সাহা, সৌরভ কর, জিহাদ সরকার, প্রকাশ, অনন্ত, নিলয় হালদার, নিলয় শীল, পলক সাহা, আকাশ কর, নিলয় নাগ ও সূর্য কর প্রমুখ।

স্থানীয়রা মনে করেন, সমাজের বিত্তবানদের নীরবতার মধ্যে স্বপ্নজয়ী সংগঠনের এই উদ্যোগ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। একটি ঘর শুধু ইট-টিনের কাঠামো নয়; এটি একজন অসহায় মায়ের নিরাপত্তা, স্বস্তি ও নতুন করে বাঁচার স্বপ্ন। অঞ্জলী সাহার মুখের হাসিই আজ প্রমাণ করে—মানুষ মানুষের জন্য, আর মানবতার জয় সবসময়ই হয়। “একটি ঘর পেলেন অঞ্জলী সাহা, কিন্তু প্রকৃত অর্থে জয় হলো মানবতার।”

Facebook Comments Box

Posted ০৬:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]