মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ প্রিন্ট
১৭ জুন ২০২৬ খ্রি. দুপুর আনুমানিক ১২টার দিকে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে রাজপাড়া থানার লক্ষ্মীপুর পুলিশ বক্সের ইনচার্জ তাদের পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নাটোর সদর থানাধীন একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। পরবর্তীতে আরও জানা যায়, তারা পথ হারিয়ে নাটোর থেকে রাজশাহীতে চলে এসেছে।
উদ্ধারকৃত শিশুরা হলো- নাটোর জেলার সদর থানার মো: সিফাত হোসেন (১৩) (ছদ্দনাম) এবং একই জেলার বড়াইগ্রাম থানার মো: সিয়াম হোসেন (১২) (ছদ্দনাম)। তথ্য সুত্রে জানা যায়, ১৭ ই জুন ২০২৬ ই তারিখে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এর পরামর্শ ও তত্ত্বাবধানে লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ মোঃ শাহ আলম উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে ১৭ জুন ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টার দিকে তাদের অভিভাবকের নিকট হস্তান্তর করেন।
দীর্ঘ উদ্বেগ ও উৎকণ্ঠার পর সন্তানদের ফিরে পেয়ে দুই কিশোরের পরিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তথা বাংলাদেশ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ মানবিক উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এর সাথে কথা বলা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Posted ০২:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]