মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ প্রিন্ট
১৮ জুন ২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্স শহীদ মুক্তিযোদ্ধা এএসআই আব্দুর দলিল মিলনায়তন ড্রিলশেডে পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ’র সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় পুলিশ সুপার জেলার কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।
তথ্য সুত্রে জানা যায়, সভায় সকল পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা এবং কল্যাণসংক্রান্ত বিষয় সম্পর্কে উপস্থাপন করেন।
পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার উত্থাপিত সমস্যাসমূহ গুরুত্বসহকারে শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও অবসরজনিত বিদায় উপলক্ষে একজন সদস্যকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।
সভায় পাবনা জেলা পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের লক্ষ্যে সকল সদস্যকে তাদের পেশাগত আচরণ ও সেবার মান আরও উন্নত করার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিটি থানা যেন জনগণের ভরসা ও নির্ভরতার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত হয়, সে বিষয়ে সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
পাশাপাশি জনগণের নিকটবর্তী হয়ে মানবিক ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করার জন্য তিনি উপস্থিত সকলকে নির্দেশনা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে পাবনা জেলা পুলিশের সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার গণ সহ অন্যান্য উর্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ০৬:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]