বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেটসহ আটক-১

শনিবার, ০১ এপ্রিল ২০২৩   প্রিন্ট  

মোংলায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেটসহ আটক-১

চোরইভাবে শুল্ক ফাঁকি দিয়ে নৌ পথে মোংলায় আনা বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এসময় দুই চোরাকারবারি পালিয়ে গেলেও একজনকে আটক করতে পেরেছে পুলিশ। শনিবার (১ এপ্রিল) ভোররাতে পশুর নদী সংলগ্ন কানাইনগর বেড়িবাঁধ এলাকা হতে তাকে আটক করা হয়।

আটককৃত রকমত উল্লাহ হাওলাদার ওরফে সুজন (২৮) উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকার কুদ্দুস হাওলাদারের ছেলে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম এই তথ্য জানায়।

ওসি মনিরুল বলেন, নিয়মিত অভিযানের সময় পুলিশ কানাইনগর মোড়ে অবস্থানকালে একদল চোরকারবারী নৌপথ ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি সিগারেট আনার খবর পায়। পরে রকমত উল্লাহ হাওলাদার ওরফে সুজন নামে একজনকে ৯৫০ প্যাকেটের কেন্ট নামে বিদেশি সিগারেটসহ আটক করা হয়। তবে এসময় ইদ্রিস হাওলাদার ও আব্দুল হাই নামে আরও দুজন চোরাকারবারী পালিয়ে যায় বলে দাবি করেন তিনি। পুলিশের ধারনা মতে জব্দকৃত সিগারেটের বাজার মূল্য দুই লাখ ৮৫ হাজার টাকা।

পরে এ ঘটনায় আটক ও পলাতক ব্যক্তিদের নামে মোংলা থানার এস আই মামুন শেখ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আটককৃত সুজনকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মনিরুল।

Facebook Comments Box

Posted ০৮:৪৪ অপরাহ্ণ | শনিবার, ০১ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]