শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ প্রিন্ট
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মনোহরদী থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই মোঃ শাহিনুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ৩ এপ্রিল ভোরে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, চালাকচর ইউনিয়নের চেঙ্গাইল গ্রামের একটি বসতঘরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে।
পরে রাত আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালিয়ে হাতেনাতে মোঃ মাসুদ মিয়া (৪৩) ও রায়হান (২৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় মাসুদ মিয়ার কাছ থেকে ১০ পিস এবং রায়হানের কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং যুবসমাজকে বিপথগামী করে তুলছিল।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
Posted ০৪:১৩ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]