শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ প্রিন্ট
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে ১ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে মনোহরদী থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
এসময় কৃষ্ণপুর ইউনিয়নের পশ্চিম বীরগাঁও এলাকার হাসেম সাবেরি চিশতি মাজার শরীফের পশ্চিম পাশে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে মাসুদ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি পশ্চিম বীরগাঁও গ্রামের বাসিন্দা এবং মৃত মফিজ উদ্দিনের ছেলে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ১১:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]