বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরদীতে এইচএসসি পরীক্ষায় কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫   প্রিন্ট  

মনোহরদীতে এইচএসসি পরীক্ষায় কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

নরসিংদীর মনোহরদী উপজেলায় আগামী ২৬ জুন ২০২৫ থেকে শুরু হচ্ছে এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএমটি) পরীক্ষা। মনোহরদী সরকারি কলেজ, খিদিরপুর কলেজ, মনোহরদী কারিগরি ও বাণিজ্য কলেজ এবং বড়চাপা ইউনিয়ন আদর্শ ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র ও ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষাকে কেন্দ্র করে উপজেলার সব ধরনের কোচিং সেন্টার ২০ জুন থেকে ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য, পরীক্ষার জন্য মনোহরদী সরকারি কলেজ-১ (১৮৩), খিদিরপুর কলেজ-২ (১৯৩), মনোহরদী কারিগরি ও বাণিজ্য কলেজ (৫২০২২), বড়চাপা ইউনিয়ন আদর্শ ডিগ্রী কলেজ (৫২০২৫), মনোহরদী-১ (১৩৭) ও মনোহরদী-২ (১৪২) নম্বর কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০১:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]