শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ প্রিন্ট
পণ্যের গুণগত মান ও ওজন-পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে সদর ও পলাশ উপজেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।
অভিযানে শিং সুন ব্যাটারি ইন্ডাস্ট্রি লিমিটেড, আটিবাড়ী, খাটেহারা, সদর এর প্রস্তুতকৃত লিড অ্যাসিড স্টার্টার (এলএএস) ব্যাটারির নমুনা এখনও পরীক্ষাগারে জমা না দেওয়ায় প্রতিষ্ঠানটিকে দ্রুত নমুনা জমা দেওয়ার তাগিদ দেওয়া হয়।
নেপাল ঘোষ মিষ্টান্ন ভান্ডার, সাহেপ্রতাপ মোড় এর প্রস্তুত মিষ্টি ও ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের সিএম ও মোড়কজাতকরণ নিবন্ধনের জন্য দ্রুত ফি পরিশোধপূর্বক সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
মেসার্স আজাদ ফিলিং স্টেশন, সাহেপ্রতাপ মোড়-এর ডিসপেন্সিং ইউনিটগুলো যাচাই করে নির্ভুল পাওয়া যাওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।
পলাশের ওয়ালটন প্লাজার পাশে অবস্থিত জয়মতী মিষ্টান্ন ভান্ডার কর্তৃক প্রস্তুতকৃত মিষ্টি ও দই-এর নমুনা এখনও পরীক্ষাগারে জমা না দেওয়ায় দ্রুত জমা দেওয়ার তাগিদ দেওয়া হয়।
এছাড়া পলাশ বাজার ও ঘোড়াশাল এলাকার মোট পাঁচটি প্রতিষ্ঠান—মেসার্স ঝুমা মিষ্টান্ন ভান্ডার, ইসলামিয়া সুইটস, ভাই ভাই হোটেল অ্যান্ড সুইটমিট, শাহী হোটেল অ্যান্ড সুইটস, ও মেসার্স শুকুমার মিষ্টান্ন ভান্ডার—এর ওজন যন্ত্র যাচাই করা হয়। প্রতিষ্ঠানগুলোর উৎপাদিত মিষ্টি ও দই পণ্যের জন্য সিএম এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শও দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন বিএসটিআই’র সহকারী পরিচালক (সিএম) নোভেরা বিনতে নূর-এর নেতৃত্বে ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ পারভেজ মিয়া এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ আরিফ হোসেন আসিফ।
বাজারে পণ্যের মান ও ওজন-পরিমাপের নির্ভুলতা বজায় রাখতে এবং জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
Posted ১১:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]