শনিবার ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

বাগেরহাটে জেলা বিএনপির অবস্থান কর্মসূচী পালিত

বাগেরহাট প্রতিনিধি:   |   শনিবার, ০৮ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট


বাগেরহাটে জেলা বিএনপির অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এবং ১০ দফা বাস্তবায়নের দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে কেন্দ্র ঘোষিত বাগেরহাট সদর উপজেলার কর্মসূচী বাস্তবায়ন কারী দায়িত্বপ্রাপ্ত নেতা জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম এর নেতৃত্বে শনিবার সকাল ১০ টায় বাগেরহাট খানজাহান আলী মাজারের পুরাতন মোড়ে এ অবস্থান কর্মসূচী পালিত হয়।
কর্মসূচীতে বাগেরহাট সদর উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ অবস্থান কর্মসূচীতে বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর সভাপতি সাহেদ আলী রবি,সবেক সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান হিরো, সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, মহিলাদলের সভাপতি সাহিদা আক্তার, সাধারন সম্পাদক নার্গিস আক্তার ইভা, শ্রমিকদলের সদর থানা সদস্য সচিব মোঃ আমিনুর, যুবদলের সাবেক সম্পাদক আইউব আলী মোল্লা বাবু, ছাত্রদলের সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, পৌর যুবদলের আহবায়ক সরদার জসিম উদ্দিন, সদস্য সচিব ওমরআলী মুন্না, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, ছাত্রদল সদর থানা সদস্য সচিব হাবিবুল্লা ওয়াহেদ, যুবদল নেতা নাসির উদ্দিন, বাপ্পি আহম্মেদ বাবু, মহিলা দলের নেত্রী তাসলিমা বেগম, সেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন আসাদুল ইসলাম সৌদি, সদর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো.মাছুম, পৌর শ্রমিকদলের আহবায়ক আব্দুল হাকিম প্রমুখ।

অবস্থান কর্মসূচীতে নেতারা বলেন, এই সরকার জনগণের সাথে না পেরে পুলিশকে দিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করাচ্ছে। অবস্থান কর্মসূচি বানচাল করার জন্য বাগেরহাট পৌরসভা ও সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিএনপি নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশির নামে হয়রানি করছে। রাজপথে নামতে বাধা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারন মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষে আমরা রাজ পথে থাকবো হামলা মামলা দিয়ে আমাদের দাবিয়ে রাখা যাবেনা।

Facebook Comments Box

Posted ৮:১১ অপরাহ্ণ | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins