বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর বিশাল এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

শুক্রবার, ২৭ জুন ২০২৫   প্রিন্ট  

নরসিংদীর বিশাল এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ঢাকা-সিলেট মহাসড়কসহ আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ কাজের জন্য আগামী শনিবার (২৮ জুন ২০২৫) নরসিংদীর বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে ঢাকা-সিলেট মহাসড়ক, ইটাখোলা-মঠখোলা-কটিয়াদি আঞ্চলিক মহাসড়ক এবং আড়াইহাজার-নরসিংদী-রায়পুরা আঞ্চলিক মহাসড়কের সম্প্রসারণ প্রকল্পের আওতায় বৈদ্যুতিক লাইন স্থানান্তরের কাজ করবে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কারণে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর, বাসাইল, দাসপাড়া, বাদুয়ারচর, শিলমান্দী; রায়পুরা উপজেলা সদরসহ পুরো রায়পুরা উপজেলা; শিবপুর উপজেলার সদর, মাছিমপুর, চক্রধা, বাঘাব, আইয়্যুবপুর, যোশর ও জয়নগর ইউনিয়ন এবং সাধারচর, পুটিয়া ইউনিয়নের কিছু অংশ; বেলাব উপজেলা সদরসহ পুরো বেলাব উপজেলা ও আশপাশের এলাকায়।

এ বিষয়ে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ সংযোগ স্থায়ীভাবে উন্নত ও নিরাপদ করতে এই সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

Facebook Comments Box

Posted ০৯:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]