শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
রবিবার, ১৫ জুন ২০২৫ প্রিন্ট
নরসিংদীর পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কে বাস, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তৃষা (১২) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ থেকে ১২ জন।
রবিবার (১৫ জুন) দুপুরে ওই সড়কের চাকশাল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত তৃষা জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়ী এলাকার সেলিম মিয়ার ছেলে। সে অটোরিকশার যাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাতায়াত পরিবহনের একটি বাস চাকশাল মোড়ে পৌঁছালে বিপরীতে দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে অপর একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা তৃষা নামের এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। আহত হন অটোরিকশা ও মাইক্রোবাসের ১০ থেকে ১২ জন জন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
Posted ০৬:১৭ অপরাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]